ইনস্টাগ্রামে জনপ্রিয় হতে গিয়ে ৩ তরুণ শ্রীঘরে
ব্যস্ত রাস্তায় উল্টো দিকে গাড়ি চালালেন। আবার ভিউ পাওয়ার নেশায় রিলও বানালেন। হয়েছেন ভারালও। তবে তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হতে হল তিন যুবককে। সঙ্গে তিনটি গাড়ি জব্দ করে। সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে ঘটেছে এমন ঘটনা।
ভাইরাল হওয় ভিডিওতে দেখা যায়,ভিডিয়োতে দেখা যাচ্ছে, লালরঙা একটি এসইউভি উল্টো দিকে যাচ্ছে। সেই গাড়িটিকে অনুসরণ করছে আরও কয়েকটি গাড়ি। সেই গাড়ির কোনও একটির থেকে ভিডিয়োটি করা হচ্ছিল। বেশ কিছু দূর উল্টো ভাবে যাওয়ার পর গাড়িটি থামে। ব্যস্ত রাস্তায় গাড়ি নিয়ে কেরামতির ঘটনার সেই ভিডিয়ো পুলিশের হাতে পৌঁছতেই তারা গাড়ির মালিকের তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে ওই গাড়ির আরোহী তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ট্র্যাফিক আইনে মামলা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, যে গাড়ি দিয়ে স্টান্ট করা হয়েছিল, সেটি সংস্কার করা হয়েছিল। এটির রং আগে সাদা ছিল, পরে লাল রং করা হয়।
পুলিশের সহকারী কমিশনার কপিল আহলাওয়াত বলেন, ২৩ অক্টোবর ওই তিন তরুণ গলফ কোর্স রোডে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি নিয়ে স্টান্ট করার একটি রিল তৈরি করছিলেন তারা। গাড়ির এ ধরনের স্টান্ট করা যেকোনো মুহূর্তে বিপদের কারণ হতে পারে উল্লেখ করে তরুণদের এ ধরনের ভিডিও না বানানোর অনুরোধ করেছে পুলিশ বিভাগ।
অহলাওয়াত তরুণ প্রজন্মের কাছে আর্জি জানিয়েছেন, তারা যেন এই ধরনের কেরামতি না করেন। কিংবা এই ধরনের কেরামতিকে প্রশ্রয় না দেন। এই প্রথম নয়, বাইক হোক বা গাড়ি, রিল বানানোর নেশায় এ রকম কেরামতির ঘটনা আগেও বেশ কয়েক বার ঘটেছে। পুলিশের তরফে বার বার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফেরেনি।
গুরুগ্রামের এমন ঘটনা এটাই প্রথম নয়; শহরের রাস্তা প্রায়ই এমন বিপজ্জনক স্টান্ট করতে দেখা যায়। সম্প্রতি গুরুগ্রামে গাড়ির ছাদে আতশবাজি পোড়ানোসহ আরও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে।







